অনুসন্ধান করুন

নদী ও তুমি

পড়ার সুবিধা
হরফের আকার:

নদী আর তুমি—
এক হয়ে মিশে আছো দূর সীমানায়।
আমি খুঁজি তোমাকে পেরিগ্রিনির চোখে
কিংবা ব্লাক মার্লিনের সীমানায়।

তুমি অসীম, অপরিসীম হয়ে মিশে গেছ নদীর সাথে।
তোমার চাহনি যেন দিকভোলা নাবিকের চোখ;
মধ্যদুপুরে তৃষা হয়ে মুছে যায়।
নদীর যে তরঙ্গ আকাশে মিশে যায়
অবিচল, অস্তিত্বহীন নির্যাতিত প্রেমিকের মতো—
তুমিও তাদের চেয়ে কম নও।

তোমার আভাস যেন নদীর কিনারার চর।
সুর এসে বালুকাতে লিখে যায়,
কত গল্প ঢেউ হয়ে মিশে যায় ।
বালিতে বালিতে তার প্রমাণ—
বয়ে নিয়ে বেড়ায় এ জনপদ।
তুমি তার খোঁজ রাখনি কোনোদিন।

তুমিতো তোমার স্বপ্ন নিয়ে
বুক পেতে চেয়ে আছো আকাশের দিকে।
কোনোদিন দেখিনি তোমাকে।
তবু তীরে আমার বুক খা খা করে।
তোমার উপমা আর অজানা গান নিয়ে—
আমি তোমায় জানতে চাই;
আমিও নদীর সাথে লীন হতে চাই।

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (২টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।