অনুসন্ধান করুন

এই তো জীবন

পড়ার সুবিধা
হরফের আকার:

এরপর গেছে কেটে দিন
নিয়ে মন-মসলিন
জমে থাকা তড়িন্ময় দুপুর দিয়ে বেঁচে-
কিনে এনেছি তেল-নুন।
দেয়াল জুড়ে যতো কবিতার দল
তাতে ঢেলে দিয়ে কুসুমাসব
ফুটিয়েছি ভাতফল।
শ্লীলটুকু ফেলে দেয়া নিরস জীবন
কলতলায় আছে পড়ে শ্রী ভ্রষ্টা মন!
সর্বার্থ সাধিকা অনেক দূরের ক্যালেন্ডারে
হাত তুলে ডহর হাসি হাসে
দোহদী দিন যায় কেটে পরপর
অন্ধের মতো, ধর্মের বাতাসে।

© সকাল রয়

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

০.০ / ৫ (০টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।