নায়াগ্রার বুক ভেঙে ঝড়ে পড়ে—
অবিনাশী শব্দজল,
ভাঙনের গর্জনের, নব প্রবাহের
আয়োজন নিয়ে,
আমি দাঁড়িয়ে আছি এই ভেজা জল কুয়াশার কিনারায়।
বারমুডা র এক অদৃশ্য গোলকধাঁধার ইশারায়,
জল ঘূর্ণির জল বিভ্রম, অজানা
রহস্যভারে, তবুও
গায়ে আমার কবিতার গোলাপি জ্বর
কবিতার খেলাঘরে।
সুখের খুব কাছে দাঁড়িয়ে থাকে জলোচ্ছ্বাস, বুকে তার ভাংগা পাথরের স্তব্ধতা,
আমি দাঁড়িয়ে আছি ভূগর্ভস্থ এই পবিত্র উপত্যকায়
অজস্র ফাটল নিয়ে নদীচিহ্ন উরুবাম্বা বয়ে যায়, বুকে যেন বাঁধা তার কেচুয়ার শব্দ তারে, তবুও
গায়ে আমার কবিতার গোলাপি জ্বর,
কবিতায় খেলাঘরে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।