অনুসন্ধান করুন

প্রণাম

পড়ার সুবিধা
হরফের আকার:

প্রতিটা ক্ষণ কাটছে যেন মহাকালের সমানে,

মস্তিষ্কের সাইন্যাপ্সের গোলক ধাঁধা মিলিয়ে যাচ্ছে গ্যালাক্সির কৃষ্ণ গহ্বরে।


ক্ষণে ক্ষণে তাদের চমকিত দ্যুতি মিশে যাচ্ছে মেঘমালা থেকে ফেরেশতাদের ছুড়তে থাকা আগুনের চাবুকের দাগে দাগে।

তা যেন আছড়ে পড়ে কৌশিক জালিকার আকার নিয়ে।

কখনো আগুনের ফুলকি হয়ে,

কখনো বয়ে যায় অ্যান্টার্কটিকার হীমশীতল বাতাস।


ঘন কালো আঁধার চমকে চমকে উঠে, আলোকিত করে কিঞ্চিৎ লগন;আবারো মিশে যায় আঁধারে।


গ্রহ থেকে গ্রহাণু, গ্যালাক্সি থেকে গ্যালাক্সি,

আর মহাবিশ্ব থেকে মহাকালের দিকে আমার এ যাত্রা চির শ্বাশ্বত।


এই সসীম কালের সীমায় কে আটকে রাখে আমায়?

বন্দি লাগে ভারী!

অসীম মহাকালের অন্ত থেকে আদিতে।

যেখানে কোনো দিক নেই,নেই কোনো ধারণা সময়ের,কালের; স্থানের।


এই অপ্রাসঙ্গিকতায় ভার হয়ে ওঠা ছায়াবাজী অস্তিত্ব আবিষ্কারের কোনো মানে হয় কি?


হয়তো হয়, হয়তো না।


অন্তত মুক্তি তো বেশ!

উড়া যায় পেখম মেলে,আকাশ হতে মহাকাশে।


পরম সত্যের সাথে আর কিভাবে'ই বা মেলা যায় ?

এরচেয়ে সহজ পথ তো জানা নাই আমার।


তবুও আমি আমাতেই বাঁচি,আমাতেই জপি তব নাম।

ও নামেই জানাই প্রণাম।

ভেতরেই তোমাতে পাওয়া,ভেতরেই বেড়ে ওঠা মম উচ্ছ্বাস।

ভেতরেই অসীম বিশ্ব জানি,ভেতরেই অবিনশ্বরের বাস।


⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।