তুমি যখন বলো, কবিতা লিখবে-
কোথাও যেন হাসনাহেনা ফোটে
ঠুমরীর আবেশী সুরে।
তুমি যখন বলো, কবিতা লিখবে-
একটা তর্জনী কী মোলায়েম আদরে
পিঠের ঠিক মাঝখানে
বয়ে যাওয়া এক নদীর আহ্বান করে।
ধুসর চাদর ছুঁড়ে ফেলেে
আকাশ নিজেকে সাজায়।
বুড়িগঙ্গার কালি মাখা জল
ধবল শশ্রুষাকে কাছে ডাকে।
যদি তুমি বল কবিতা লিখবে,
বাউণ্ডুলে হবে।
© সাবিনা পারভীন লিনা
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।