ওগো সংগ্রামী নারী-
তোমাকেই অনুসরণ করছি আমি।
তোমার উত্তরাধিকার- আজ আমাতে বহমান।
এগিয়ে চলি সময়ের সাথে
সমস্ত বাঁধা অতিক্রম করে
ছিনিয়ে আনতে জয়-
শুধু নারী হিসেবে নয়;
একজন সংগ্রামী হিসেবে।
তোমার পথচলায় যে গতিশীলতা-
তা আজ আসুক আমার পথে।
নিরক্ষরতার দীর্ঘশ্বাস
ভেঙে হোক চুরমার।
আজ শুধু জেগে থাক
মুক্তিযুদ্ধের মতো আর একটি যুদ্ধের আস্বাদ।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।