যতো দূর চোখ যায় সরিষার ফুল
ফুটে আছে শোভা করে প্রকৃতির কোল।
দেখে রুপ অপরুপ মিষ্টি তার ঘ্রাণ
ফুরফুরে দেহ মন ভরে যায় প্রাণ।
উদাসী বাতাসে দোলে জাগে শিহরণ
মৌ মাছি ভ্রমর যতো মধু করে হরণ।
ভাবুক মনে প্রেমের টানে ধরে গান
ও/ আমার দেশের মাটি তোর তরে তান।
রুপে রসে গন্ধে যার নেই কোনো তূল
তারে চিনতে কেউ তো করে না যে ভুল।
© মজনু মিয়া
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।