নীহারিকা
গোধূলির আকাশপটে আলোমাখা
বিষাদের সিন্ধু এঁকেছিল যে,
সে অনুরাগের প্রহসন,
করেছে যে আড়ি,
খেলছে আলো আঁধারের সঙ্গে লুকোচুরি।
বিন্দু থেকে বৃত্তে হঠাৎ,
জলফড়িং বেশে,
কুহেলিকার ইন্দ্রজাল ভেদিয়া
মর্ত্যমাণ নীলিকার আবেশে
নীলাভ বর্ষণ হয়ে,
আনলে আষাঢ়ের প্রণয়।
বিবর্ণ দ্বি-প্রহরে,
বৃষ্টিভেজা আলাপন।
ভালোবাসার রং মিছিলে,
শত দলের ভীড়ে,
অবাধ্য বাঁধনে
কি নেশায় জড়ালে ?
সঙ্গী হলো সাতকাহনের জল্পনা,
শূন্য হাতে নিছকই নীহারিকা মাত্র,
জীবন্ত হতে ফের আবান্তের অবসান।
অবসাদ ভিন্ন কিছু অবয়বে
কিছু প্রতিমূর্তি,
গন্তব্যহীন নিরন্তর প্রবাহ নিয়ে,
রঙিন প্রচ্ছদে দিলাম বিষাদে চিঠি,
মন ছুঁয়ে, দেখো না প্রিয়,
পাঁচিলের জানালাটা আজো খোঁজে,
প্রিন্সটনের সে-ই নীহারিকা।
©ইমাম আবদুল্লাহ হোসাইন
নীহারিকা
পড়ার সুবিধা
হরফের আকার:
⭐
লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন
আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।
৫.০
/ ৫
(১টি রেটিং)
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।