ঈদ এসেছে বছর ঘুরে
দেশ জুড়ে তাই ধুম,
খোকাখুকু বেজায় খুশি
চোখেতে নেই ঘুম।
ঈদের দিনে রঙবেরংয়ের
পড়বে নতুন জামা,
খেলনা দেবে দু'হাত ভরে
তাদের সকল মামা।
নামাজ পরে কুলাকুলি
করবে সবার সাথে,
নেই ভেদাভেদ গবির ধনি
আনন্দে সব মাতে।
ডাকবে প্রভুর দু'হাত তুলে
ডাকবে হৃদয় খুলে,
খুশির দোলায় উঠবে ভরে
দুঃখ যাবে ভুলে।
- চিত্তরঞ্জন সাহা চিতু
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।