অনুসন্ধান করুন

খুশি খুশি লাগে

পড়ার সুবিধা
হরফের আকার:

খুশি খুশি লাগে মজনু মিয়া
অনু আমার খেলার সাথী
তারা যে খুব দু'খী,
কাছে এলেই মন খারাপ তার
কেমনে হই বা সুখী?

খেলতে গেলেও মন মরা তার
পেটে ক্ষিধা থাকে,
পড়া লেখা খেলা ধুলা
মন না তারে ডাকে।

ঈদ এসেছে অনুর কোনো
চাওয়া পাওয়া নেই তো,
গরিব বাবার মেয়ে অনু
কি আর চাইবে সেই তো!

তাই তো আমি বাবার কাছে
করেছি এক আবদার,
আমার জন্য কম কিনে তাই
অনুর একটা পাবার।

- মজনু মিয়া
⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

০.০ / ৫ (০টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।