অনুসন্ধান করুন

সব পরিচয় কেড়ে নাও

পড়ার সুবিধা
হরফের আকার:

"সব পরিচয় কেড়ে নাও"



সব পরিচয় কেড়ে নাও আমার থেকে,

হে মহান পুরোহিত।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বৈষয়িক সব পরিচয়।


তারপর আমাকে করে দাও মূর্খ প্রতীম।

মহান পুরোহিত তুমি, জ্ঞানের আঁধার।

সব মন্ত্র জানা তোমার।


আমার উৎসব , কিংবা শোকে,

বিবাহ আয়োজন কিংবা শ্মশানে,

ডাক পড়বে তোমার, এসো,

এসে জপে যাও বুলি, মন্ত্রগুলো।

আর বলো, কতইনা মহান সে সেকল,

যে এ মন্ত্র হৃদমাঝারে করে ধারণ।

মূলত গেয়ে যাও তোমার কৃর্তীগাথা।



অতঃপর আমি শুনে যায়,শুনে যায় উৎসব ও শোকে আসা সব লোক। কিন্তু বোধগম্য হয়না কিছুই।


হবেইবা কেন?মহতী পুরোহিত তাই নিতে পারো ভার।

তা বলেকি, সে ভার নিতে পারে আমার মতো পাপী নালায়েক, নরকের কীট?

তাই আর পুরোহিত হয়ে ওঠা, জোটেনা কপালে আমার।


সব পরিচয় কেড়ে নেবার পর, ধরণী করে আয়োজন,

বরই গাছের উপর থেকে স্বর্গলোকের বার্তা উদয় হয়।

বাস্তবায়িত হয়ে যায়, দৃশ্যপটে। বলে,কূন,ফা ইয়া কূন।


অতঃপর,ঘোষণা দাও চিৎকার করে, আরো জোরে,বড় আওয়াজে,

সব পদ কেড়ে নেওয়া শেষে, প্রতিটা পদে পদে

ছড়িয়ে দাও নির্বিকার, নালায়েক

হারিয়েছে তার সব পদ।

খুশি হও খুব! আপদের বিপদে।


সব আয়োজন,উৎসব শেষ হলে,

বাসর ও শ্মশানে,মনে প্রশ্ন এলে,

একটি বার, এ প্রশ্ন করার সুযোগ দাও হে মহান পুরোহিত।


অবিনশ্বরের পক্ষ থেকে এসেছে যে ফরমান,আমার প্রতি।

সেটা কি ফেলেছো পুড়িয়ে?

পুরোহিত বলে, "কোনটার কথা বলছো তুমি? অবিনশ্বরের ফরমান? সেটা আবার কী? হা,হা হা!"

বলি শোনো তবে পুরোহিত হে, "ক্ব-লা ইন্নি জা ইলুন ফিল আরদ্বী খলিফাহ"





আবু বকর সিদ্দিক

১৯ নভেম্বর,২০২৬

বৃহস্পতিবার।



⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

০.০ / ৫ (০টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।