অনুসন্ধান করুন

অসংজ্ঞায়িত অভিধান

পড়ার সুবিধা
হরফের আকার:

আমি শব্দকে ভেঙে চূর্ণবিচূর্ণ করেও

তোমাকে বর্ণনা করতে পারিনি।


বর্ণের সীমানা অতিক্রম করে

আমি,

অর্থের বিপরীতে দাঁড়িয়েও

তোমার অর্থ খুঁজে পাইনি।


অর্থ খুঁজতে খুঁজতে

কৃষ্ণগহ্বরে তলিয়ে গিয়েছি,

তবুও তোমাকে শব্দে বাঁধতে পারিনি।


আমি,

অভিধানে এমন কোনো শব্দ পাইনি,

যা দিয়ে তোমাকে বর্ণনা করতে পারি।

এমন কোনো বাক্য পাইনি,

যা তোমাকে সংজ্ঞায়িত করতে পারে।


তাহলে কি ভালোবাসা সত্যিই অসংজ্ঞায়িত?


জনি বিশ্বাস


⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।