অনুসন্ধান করুন

এক বসন্ত

পড়ার সুবিধা
হরফের আকার:

আমার এক আকাশ দূরত্বে

ইন্দ্রজাল ভেদি চলমানতায়

ধূসর বিষন্ন পথের বাঁকে,

এক আচমকা নিস্তব্ধতা,

কিছুটা দৃষ্টির আলাপন।

এ এক অন্যরকম হৃদয়াঙ্গণ,

অনুভূতিরা যেন শব্দহীন,

তুষার ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া,

দিনগুলোর করুনঘন বর্ণনা।

অসম প্রিয়তার প্রহরে,

প্রহসনের পালা শেষে

নিভৃতে তেজস্বিনীবেশে,

অসমাপ্ত প্রণয়ের ছন্দপতন।

চক্ষে বিরোধের তৃষ্ণা

খোলা জানালার দক্ষিণে

তৃণাচ্ছন্ন শুষ্ক সমতলে এসেছিল,

রোদেলার অব্যক্ত শেষ চিঠি,

প্রণয় এসেছিলো আবারো,

শুধুই তুমিময় হয়ে রইলো।

যদি কখনোবা ইচ্ছে হয়,

তবে মনে রেখো

আমার একলা আকাশ জেগেছিল

শুধুই তোমার এক বসন্তের আগমনে।

ইমাম আবদুল্লাহ হোসাইন

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।