অনুসন্ধান করুন

দুর্বিষহ কালবৈশাখী

পড়ার সুবিধা
হরফের আকার:

বহুজন্মের দুর্বিষহ কালবৈশাখীর পর,

একদিন,

আমার বিখণ্ডিত দর্পণের দিকে তাকিয়ে দেখলাম,

আমার কাজল বিধৌত নয়নযুগলে,

হাজার যুগের গ্লানি আর অভিমান,

তার হিংস্র আর্তনাদকে ক্ষান্ত দিয়ে,

স্তব্ধ হয়েছে।


সেদিন আমার আকাশে,

গনগনে সূর্যের তীব্র অনুরাগের,

নাট্যালাপের সমাপ্তি ঘটেছে।

উচ্ছলিত হয়েছে আষাঢ়ের কেয়াবনের সুবাস।


শ্রাবণের নৌকা,

সেদিন জোয়ারে ভেসে,

আমাকে পৌঁছে দিলো জন্মান্তরে..

সেখানে দেখলাম,

যে কদর্য অবহেলাগুলো,

একদিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,

অট্টহাসি হেসে,

আমাকে ধিক্কার দিয়েছিল,

আজ তারা নপুংশকের মত,

ঘোমটার আড়ালে,

তাদের চাহনীকে আড়াল করছে।


তখন আমি,

কটাক্ষের সূক্ষ্ম বাণ নিক্ষেপ করে বললাম,

"তোমরা যেখানে প্রতি সন্ধ্যায়,

দেখতে ধূ ধূ প্রান্তর,

আজ সেখানে দূর্বাদল।

এখানে এখন আকাশে,

আবিরের রাগ খেলা করে।

এখানে ভ্রমর এখন,

সুরভিত পুষ্পের আঘাতে,

মূর্ছা যায়..."

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।