অনুসন্ধান করুন

পরশরীর বনাম অপর শরীর

পড়ার সুবিধা
হরফের আকার:

কারও শরীর উদ্ভিদ, কারওটা খনিজ।
কোন বিহারে যে যাই!

বহু জনন পারাপার শেষে ফুটো জীবন নিয়ে পৃথিবীর মানুষ
একেকটা সোনার ছাগল, তবু এ জাতি খুশবু রঙের খুশি।

তা হোক, এবার বাজি ধরো যেকোনো শরীর নিয়ে। স্মরণে রাখবে,
শরীরকে যতবার শরীর জেনে সালাম করবে, নামতা শেষে গুণন পাবে পুরুষ;
পাশেই, তুমি এক গাহনভিত্তিক কৌতুকঘর।

প্রসাধন ঢালা হবে ধানী মাঠে; কাকাতুয়া খিল্লি করবে। খানিক বুঝবে,
এ এক অর্বাচীনের ঘুঙুর; বেকশুর নাচছে।

বিশদ সবুজকে বলবে, এ দেহ আমার। এমন জেনে রঙের সকল বিশেষণ
তোমাকে পেয়ে আহ্লাদিত যেন;
পরম আকাশ বিছিয়ে খুলে দেবে উদার বিস্তার।

অথচ, কোনো আরোহন ধরে লিখতে পারবে না অপর শরীরের মহিমা;
প্রতিটি চিহ্নে বর্ণন হবে ফোসকার ইতিহাস আর গুমোট রক্তের বিবমিষা।

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

৫.০ / ৫ (১টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।