অনুসন্ধান করুন

বোবা জানালা

পড়ার সুবিধা
হরফের আকার:

তোমার মাথার উপরে আকাশ,
তোমার পায়ের নিচে মাটি।

দেয়ালে টিকটিকি ঘুমায়, পর্দা সরালেই খোলা জানালা
জানালার রেলিঙে আমি বিষণ্ণ কাক দেখি
জানালা খুলে দিলে, দেখি তোমার চোখ।

বোবা জানালা বোঝে না মানুষের ভাষা
তবু যতটুকু বোঝা যায়, কবিতার মতো
তবু যতটুকু চাওয়া যায়, প্রেমিকের মতো
আমি জানি, কাক আমার দিকে ফিরেও তাকাবে না কোনদিন।

তুমি ঘরের ভেতরে গেলে, আকাশ কোথায় রাখো
দুয়ার খুলোনি তুমি বহুদিন হলো।

© পার্থ মল্লিক

⭐

লেখাটি আপনার কেমন লাগলো? রেটিং দিন

আপনার মূল্যবান রেটিং লেখকের অনুপ্রেরণা এবং লেখার মানোন্নয়নে সহায়তা করে।

০.০ / ৫ (০টি রেটিং)

মন্তব্য (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।