শরতের শিউলি ঝরা সকালের অতীত স্মৃতি—
তোমার খোপায় গোজা সাদা ফুলের শুভ্র হাওয়া
কাশফুলের দোল খাওয়া বাতাসে মন চুরি হয়।
শরতের সাদা মেঘে ভেসে থাকে কবিতার পশরা
তাইতো পথের ধারে দাঁড়িয়ে থাকি আমার অবুঝ মন।
ভাবনার আকাশে কতো নাবলা কথা পড়ে থাকে
কাছাকাছি হয়েও যায় বলা।
মায়াবী মুখের যাদুময় চাহনিতে সোনা ঝরে
হাসিত মায়া কুড়ায় দুই হাত ভরে।
ভেসে যাওয়া মেঘের নীলে নীলাক্ত ছায়া ফেলে
উড়ে যায় স্বপ্নের পিপাসা।
পিপাসিত পাখিরা দূর থেকে চেয়ে থাকে
আকাশের কিনারে অপলক নয়নে।
অবুঝের আক্রান্ত মন হেঁয়ালি করে আপন মায়ায়
মনকে লুকিয়ে রাখি শরতের ছায়ায়।
তুমি শরতের পথ ধরে হেঁটে যাও—
পথের ধুলোয় লুটোপুটি খাওয়া তোমার ছায়া,
মনের দোয়াল খোলা আজ সারাবেলা
চিরন্তন পথ হেটে হেটে খুঁজে যায় তোমার মায়া।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত জানান।
মন্তব্য করতে লগইন করুন
এই লেখাটিতে মন্তব্য বা মতামত প্রকাশ করার জন্য আপনার অ্যাকাউন্টে লগইন থাকা আবশ্যক।