লেখক প্যানেল
দালান জাহান

একশো লিটার দুর্ভিক্ষের জল

নিঃসীম শূন্যতায়
বসে থাকে জন্মান্ধ জ্যোতিষ 
আকাশ তারা গোনে কেটে যায় যৌবন বছর
বিষাদপূর্ণ রঙ্গালয় ছেড়ে
হাহাকার পূর্ণ ম্যাসেঞ্জারে/ (চ্যাপলারে) জমে
একশো লিটার দুর্ভিক্ষের জল।

জলের সংসার ভাঙে মাছেদের কান্না
উল্লাসে উন্মাদ পঙ্গু সাঁতারু
জীবনের ডিম খেয়ে স্বীকারোক্তি চায়
সর্বোচ্চ সুবিধের সর্বভূক কুমির
লাউয়ের ডগা থেকে লম্বা হয়
মাগী মানুষের ডগা।

রাস্তার ধূলোয় সাদা আধোয়া জিন্সের প্যান্ট
পাণ্ডুলিপির পাতায় পাতায় করুণানিধি
দেয়ালে দেয়ালে কবিতার কারুকার্য 
দু-মুঠো সততার জন্য
হাজার আলোকবর্ষ পেরিয়ে এলিয়েন আসে
নগরে নগরে ভিক্ষে মাগে নক্ষত্র শিশু
কই ছত্ত্যের মা বেঁচে আছ নাকি ?

© দালান জাহান

magnifiercrossmenu