লেখক প্যানেল
তিথি আফরোজ

বোধিবৃক্ষ

প্রেম অপ্রেমের দোলাচলে বোধিবৃক্ষের মৃদুমন্দ হাওয়া

দেখা যায় না যায় না ছোঁয়া। হাওয়া দোলা দেয় , বৌদ্ধপূর্ণিমার রাতে
মুখরিত আলোয় মাখামাখি জোছনা নাচে, শিরশিরিয়ে নেমে যায় পদচারণা।

সিসার কলকের মতো লম্বা টানের মিষ্টি ধোঁয়া সুড়সুড়ি জমা করে
বাম অলিন্দে। সোনার কাছাকাছি; একটা তামাটে হাসি চোখে ঝিলিক দিলে
সূর্য ডুবে যায়। অন্ধকার হয়ে গেলে:
আমরা ওলকচুর পাতা বিছিয়ে বিশাল আকাশে জায়গা খুঁজি
একটু জায়গা মিললেই ফুলে ফলে ভরে যেতো বন
হাড়িতে জিইয়ে রাখা মন মিঠাপানিতে
দে দোল দে দোল…

© তিথি আফরোজ

তিথি আফরোজ
জন্মঃ নওগাঁ জেলার তুলসীগঙ্গার তীরে বোয়ালিয়া গ্রামে ৬ অক্টোবর ১৯৮৭। পিতাঃ মরহুম আমির আলী সরদার। মাতাঃ আলতাফুন নেসা। শিক্ষাঃ রাষ্ট্রবিজ্ঞানে এম. এস. এস। শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা (ব্রাক প্রি-প্রাইমারী ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ) বর্তমানে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কর্মরত ( ঢাকা কর্পোরেট অফিস) । প্রকাশিত কবিতার বইঃ ছন্দপতনের শব্দ, ওড়ার কৌশল, তিথির তিরিশ। সম্পাদনাঃ পুনশ্চ (যৌথ), ধূলিপথ। সম্মাননাঃ কবি জসীমউদ্দিন স্মৃতি পুরস্কার (চব্বিশ পরগনা, ভারত)
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মার্চ ৫, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu