লেখক প্যানেল
তিথি আফরোজ

ফাগুণ

হলুদ আঁচলে শরীর ঢাকিনি
ও প্রিয় ফাল্গুন: ঢেকেছি বসন্ত,
যে গেছো চলে
বাগিচার পথে পথে ধূলির রেখায় রেখে
যাওয়া শিউলি, বকুল সুরভি সুর তোলে
নদীকূলে ফেপে উঠে ঢেউ…

ফাগুন এসে গেছে, এসে গেছে ফাগুন আবার
ওরে তোরা কে আছিস, দেখে যা দেখে যা
আঁচলে হাসনাহেনা, জু্ঁই, চাঁপায় লেগেছে আগুণ

ফুলের কাঁথা ফুলের বিছানায় এসো গন্ধক
গন্ধমের তলে: ফুলের মালা গেঁথে পড়াবো
যে আছে আমার প্রাণের কাছে;
আমার মতন ফাগুণবতী আর কে আছে!
চলে আয় চলে আয় গঙ্গা যমুনার ত্টে
মাখবো গায়ে বসন্তরেণু ছুটে আয় ছুটে আয়
ও সখি ফাগুণ বেলা চলে যায়…

© তিথি আফরোজ

তিথি আফরোজ
জন্মঃ নওগাঁ জেলার তুলসীগঙ্গার তীরে বোয়ালিয়া গ্রামে ৬ অক্টোবর ১৯৮৭। পিতাঃ মরহুম আমির আলী সরদার। মাতাঃ আলতাফুন নেসা। শিক্ষাঃ রাষ্ট্রবিজ্ঞানে এম. এস. এস। শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা (ব্রাক প্রি-প্রাইমারী ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ) বর্তমানে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কর্মরত ( ঢাকা কর্পোরেট অফিস) । প্রকাশিত কবিতার বইঃ ছন্দপতনের শব্দ, ওড়ার কৌশল, তিথির তিরিশ। সম্পাদনাঃ পুনশ্চ (যৌথ), ধূলিপথ। সম্মাননাঃ কবি জসীমউদ্দিন স্মৃতি পুরস্কার (চব্বিশ পরগনা, ভারত)
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মে ১৯, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu