লেখক প্যানেল
আহমেদ শিপলু

ঘুম: ১

এরকম অনেক রাত গেছে, ঘুমোবার বদলে ঘুম আঁকতে চেষ্টা করেছি; পারিনি।
নৈঃশব্দের জাগরণ আমাকে ঘিরে ধরেছিলো।
রাত আঁকতে গিয়ে ভোর হয়ে গেলো; তবু আঁকা শেষ হলো না।
মানুষের দুঃখ আঁকা যায় না বলে- নদী আঁকতে চেষ্টা করেছিলাম একবার
কিন্তু সে বড় চঞ্চল! দাঁড়ালো না কিছুতেই!
এমন ছটফটানি কী করে আঁকি বলুন তো!
বাতাস আঁকা যায় না বলে- আঁকলাম পাতা
শুকনো ঝরা পাতা।
পাতাদের ওড়াউড়ি আঁকতেই ফুটে উঠলো বাতাসের দৃশ্যপট!
দূরবর্তী বন্দরের আলো যেমন সারেঙের চোখে ধরা দেয় গন্তব্যের মতো!
তেমনি দেখেছিলাম তাঁকে
যার কথা ভাবতে গিয়ে একটা ঘর এঁকেছিলাম!
অথচ, অজস্ররাত পেরোলেও
সে ঘরের বিছানায়
কিছুতেই ঘুম আঁকতে পারলাম না...

© আহমেদ শিপলু

আহমেদ শিপলু
পিতা: জাহাঙ্গীর আলম খান, মাতা: সুফিয়া বেগম। জন্ম: ১৭ জুন ১৯৭৬, কোলাপাড়া, শ্রীনগর, মুন্সীগঞ্জ। শৈশব যাপন: আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। ১৯৯২ খ্রিঃ থেকে ঢাকায় স্থায়ী বসবাস। প্রকাশিত কাব্যগ্রন্থ: বসন্তের অপেক্ষায় (১৯৯৯), কোথাও তুমি নেই (২০০১), ক্রাচে ভর দেওয়া যৌবন (২০০৫), মন পাখিটার ডানা কাটা উড়তে মানা (২০০৯), নির্বাচিত কবিতা (২০১৩), বালিকার আকাশ (২০১৫), প্রজাপতিরা ফিরে গিয়েছিলো (২০১৭), বিষণ্ন ইস্পাত (২০১৮) বিষ বৃক্ষের উল্লাস (২০১৮) কোনো প্রচ্ছদ নেই (২০১৯)।
বার পড়া হয়েছে
প্রকাশিত :
মে ২০, ২০১৯
শেয়ার :
পয়স্তিতে যারা লিখেছেননির্দেশিকাশর্তাবলী
১০ দিনে জনপ্রিয় লেখক
magnifiercrossmenu